ডেস্ক রিপোর্ট: ২০২৬ টি-২০ বিশ্বকাপ (পুরুষ) যৌথ ভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলংকা। অধিকাংশ খেলা ভারতে হলেও পাকিস্তানের খেলাগুলি শ্রীলংকায় অনুষ্ঠিত হবে। এছাড়া গ্রুপ তালিকাতেও ভারত ও পাকিস্তান আলাদা গ্রুপে রয়েছে। এবাররে বিশ্বকাপে ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ এ-তে রয়েছে ভারত, ইংল্যান্ড, নামিবিয়া, আয়ারল্যান্ড ও কানাডা। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নেদারল্যান্ড, ইতালি ও জিম্বাবুয়ে। গ্রুপ সি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নিউজুল্যান্ড, আমেরিকা ও ওমান। গ্রুপ ডি-তে রয়েছে নেপাল, আফগানিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমারশাহী।
এই চার গ্রুপ থেকে সেরা দুটি দলকে বেছে নিয়ে কোয়ািটার ফাইনাল খেলা হবে। তারপর সেমিফাইনাল ও ফাইনাল।
আইসিসি জানিয়েছে আগামী বছর ৬ ফেব্রুয়ারি বিশ্বকাপ টি-২০ শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যদি পাকিস্তান ফাইনালে উঠে তাহলে ম্যাচটি চলে যাবে কলম্বোয়।
ভারত ও শ্রীলংকা আিয়োজক দেশ হিসেবে টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া ২০২৪ টি-২০ বিশ্বকাপে ভালো পারফরমেন্সের জন্য অস্টেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করেছে।
আইসিসি টি-২০ দলের রেকিং নিয়ে ভালো স্থানে থাকায় আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান কোয়ালিফাই করেছে। এছাড়া স্থানীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলে খোয়ালিফাই করেছে কানাডা, ইতালি, নেদারল্যান্ড, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমারশাহী, নামিবিয়া ও জিম্বাবুয়ে।
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তা ...
ডেস্ক রিপোর্ট: আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ তালিকা থেকে পরে ২৬ জনের চূড়ান্ত দল বেছ ...
সব মন্তব্য
No Comments