ডেস্ক রিপোর্ট: জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৪ মে, ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে টোকিওর কামিনাকাযাতো এলাকার তাকিনোগাওয়া হলে ইসলামিক মিশন জাপানের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে ডা. শফিকুর রহমান দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং জ্ঞান, দক্ষতা ও রেমিট্যান্সের মাধ্যমে তারা দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারেন।
তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিদেশে অবস্থান করেও দেশের সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রাখতে হবে এবং স্থানীয় আইন-কানুন মেনে চলতে হবে।
বিশেষ অতিথিরা প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আয়োজক সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments