গত ২৪ ঘন্টায় হামে আরও ছয় জনের মৃত্যু

প্রকাশ : 20 May 2026
গত ২৪ ঘন্টায় হামে আরও ছয় জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৭০ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৮জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৫৭ হাজার ৮৫৬ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৪১ হাজার ১২০জন। 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে ৩ জন এবং সন্দেহজনক হাম রোগে ৩ জন মারা যান। গত ১৫ মার্চ হতে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৮০ এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪০১ জন। 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সম্পর্কিত খবর

;