মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর আনুমানিক ১২ টায় ভাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে নিরাপদ খাদ্য ও কৃষি উন্নয়নে অংশীদারের মাধ্যমে টেকসই কৃষি ও বালাইনাশক দুরীকরনে এই পার্টনার ফিল্ড কংগ্রেস ২৬ উদ্বোধন করা হয়।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্তে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর জেলার উপ-পরিচালক কৃষিবিদ শাহাদুজ্জামান।
এ সময় ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল- মামুন,কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ কাজী রমজান আলী,বিদ্যুতের আবাসিক প্রকৌশলি সাইদুর রহমান। এছাড়াও ভাঙ্গা উপজেলার স্থানীয় নতুন উদ্যমী কৃষক/ কিষাণী সহ কৃষি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কৃষিবিদ শাহাদুজ্জামান বলেন, আধুনিক কৃষিতে ফসল উৎপাদনে ব্যাপক উন্নয়ন হলেও বালাইনাশক দুরীকরনের পদ্ধতি কিন্তু একটা নির্দিষ্ট গন্ডীর মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। সেটাকে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে ফরমালিন ও বিষ মুক্ত ফসল উৎপাদনে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ও পরবর্তীতে কৃষকদের কৃষি সমস্যার সমাধান করনীয় বিষয়ক সেবা দেওয়ার কথাগুলো ব্যক্ত করে দুই দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ এর উদ্বোধন করেন।
পরিশেষে স্থানীয় কিষাণ ও কিষাণীদের মাঝে ব্যাগ সন্মানী ও খাবার পরিবেশন করা হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (২০মে) দুপুরে উপজেল ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
সব মন্তব্য
No Comments