ডেস্ক রিপোর্টঃ বাসদ (মার্কসবাদী)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকীতে ঢাকা নগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কেন্দ্রীয় নির্বাহী ফোরাম ও গণসংগঠনের পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য যে, গত বছর এই দিনে কমরেড মুবিনুল হায়দার চৌধুরী প্রয়াত হন। তিনি তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করেন।
আজ ৬ জুলাই সকাল ১০ টায় কেন্দ্রীয় কার্যালয়ে অস্থায়ী বেদীতে বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরাম, বাসদ (মার্কসবাদী) ঢাকা নগর শাখা, শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। ঢাকা নগর শাখার ইনচার্জ নাঈমা খালেদ মনিকার পরিচালনায় আয়োজনে গণসংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিচারণ করে আলোচনা রাখেন সীমা দত্ত, রাজু আহমেদ, জয়দীপ ভট্টাচার্য ও বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর জীবনব্যাপী আপোসহীন যে লড়াই সংগ্রাম তার কথা উল্লেখ করে বলেন— কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ১৯৭২ সাল থেকে বাংলাদেশের মাটিতে একটি বিপ্লবী পার্টি গঠনের প্রত্যয়ে আমৃত্যু কাজ করেছেন। প্রথমে জাসদের অভ্যন্তরে মতাদর্শিক আলোচনার মধ্য দিয়ে বাসদ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০১৩ সালে বাসদের শোধনবাদী রাজনীতির বিরুদ্ধে লড়াই করে বাসদ (মার্কসবাদী) প্রতিষ্ঠা করেন। মার্কসবাদ—লেনিনবাদ—শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে জীবনের সর্বক্ষেত্র ব্যাপ্ত করে উন্নত চরিত্র অর্জনের সংগ্রামে ছিলেন সামনের কাতারে। দলের অসংখ্য নেতা—কমীর্কে নিজ চরিত্রগুনে উদ্বুদ্ধ করেছেন। হাজার হাজার ছেলেমেয়েকে রাজনীতিতে যুক্ত করেছেন। সামাজিক স্বার্থ ও সাম্যবাদী আদর্শের সাথে একাত্ম তার জীবন ও প্রাণবন্ত চরিত্র চুম্বকের মত মানুষকে আকর্ষণ করতো। শোষিত—নিপীড়িত মানুষের প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা, জীবনের সর্বক্ষেত্রব্যাপী মার্কসবাদকে প্রয়োগের সংগ্রাম এবং মানবজাতীর সাংস্কৃতিক অর্জন ও জ্ঞানভান্ডারকে আত্মস্থ করে সমাজ প্রগতির জন্য আজীবন কর্মপ্রচেষ্ঠা তাকে এক অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। এই দৃষ্টান্তস্থানীয় কমিউনিস্ট চরিত্র, তার মহাকাব্যিক জীবন সংগ্রাম এবং যে চিন্তাধারা তাকে পরিচালিত করেছে তার চর্চা সমাজ পরিবর্তনের আন্দোলনকে আগামীদিনে বিকশিত করার স্বার্থেই প্রয়োজন বলে আমরা মনে করি।
সেই বার্তা সমাজের শোষিত মানুষের কাছে পৌঁছানোর লক্ষে আগামী ১৫ জুলাই শুক্রবার, বিকাল ৪ টায়, বিএমএ অডিটোরিয়াম, জাতীয় প্রেসক্লাবে তার স্মরণসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্মরণসভা সফল করার জন্য নেতৃবৃন্দ উদাত্ত আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
স্টাফ রিপোর্টার: দলীয় আদর্শ থেকে সরে যাওয়া ও ডানপন্থি জোটে যুক্ত হওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
সব মন্তব্য
No Comments