মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর জেলা প্রতিনিধি : কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলছেন, নির্বাচন নিয়ে দেশের মধ্যেও ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র চলছে। সেই ওয়ান ইলেভেন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে অতএব নির্বাচন হওয়া যাবে না। সেই কাহিনী ঘুরিয়ে-ফিরিয়ে এখনো চলছে ইনিয়ে বিনিয়ে। ওইসব ছলাকলা চলবেনা। এই ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বরদাস করা হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করেছি, আমরা ট্রেনিং জমা দেইনি বরং প্রয়োজনে আবারো লড়াই করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
মঙ্গলবার বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক মোড়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে মোস্তফা কবিরের সভাপতিত্তে,প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,কৃষকদল ঢাকা মহানগর(উত্তর) এর সদস্য সচিব শফিকুর রহমান মিঠু।
চরভদ্রাসন উপজেলা সাবেক চেয়ারম্যান এজিএম বাদল আমিন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস ,উপজেলা কৃষকদলের সভাপতি কামরুল হাসান ফিরোজ,সাধারন সম্পাদক ফারুক প্রমুখ।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments