মহশীন আলী, ঠাকুরগাঁও: ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেছে "সহায়" নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। আজ শুক্রবার (২১এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে সহায় নামে একটি মানবিক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তিন শতাধিক অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
মাত্র ৫ টাকায় অসহায়দের দেওয়া হয়েছে চাল,সেমাই, দুধ, চিনি, তেল,ও ১ টি করে মুরগী।
খাদ্য সামগ্রী প্রদানের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, সহায় সংগঠনের উপদেষ্টা ডাঃ সুবেন্দু কুমার দেবনাথ, এ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, কাজল রহমান, সংগঠনের সভাপতি সুজন খাঁন, সহ-সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
এ সময় সংগঠনের বক্তারা বলেন, দরিদ্র মানুষের কথা চিন্তা করে প্রতি বছরের মতো এবারো খাদ্য সামগ্রী প্রদানের উদ্যোগ নেয় সংগঠনটি। তবে অন্যান্য বারের তুলনায় যেভাবে প্রবাসীরাসহ সবাই এগিয়ে আসতো সেভাবে এবার সারা মিলেনি। আর সেই কারনে এইবারে তাঁরা তিনশ মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করতে পেরেছে। অথচ প্রতিবার ৫ শতাধিক মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হতো।
এবার যাদের অর্থে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের নেতারা তা হলো উপদেষ্টা কাজল রহমানের উদ্যোগে প্রবাসী ও স্থানীয়দের কাছ থেকে ৮০ হাজার, সরাসরি সংগঠনকে দুইজন প্রবাসী দিয়েছেন ২০ হাজার। আর বাকি অর্থ জোগাড় হয়েছে প্রশাসন ও স্থানীয়দের কাছে। তারপরেও সংগঠনের কিছু নেতার একান্ত প্রচেষ্টায় দরিদ্রদের পাশে থাকতে পেরেছে বলে নিজেকে ধন্য মনে করছে বলে জানান তারা। ভবিষতে তাঁরা যেন আরো বেশি মানুষকে এই প্রক্রিয়ায় নিয়ে আসতে পারেন সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন নেতারা।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments