ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের ৬টি শূন্য আসনের উপনির্বাচনে ৩টি আসনে দলীয় প্রার্থীতা চূড়ান্ত করেছে। আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
জানাগেছে, গতকাল ৩০ ডিসেম্বর শুক্রবার দুপুর ১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্ব অনুষ্ঠিত দলের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডের এ সভায় উপস্থিত ছিলেন শিরীন আখতার এমপি, এড. রবিউল আলম, মোশারেফ হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা। পার্লামেন্টারি বোর্ডের সভায় তৃণমূল থেকে প্রস্তাবিত প্রার্থীদের সাক্ষাৎকার নেয়ার পর বগুড়া-৪ আসনে সাবেক এমপি, বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া -৬ আসনে বগুড়া সরকারী আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, শ্রমিক নেতা, জাসদ নেতা এড. মোঃ ইমদাদুল হক এমদাদ এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনিরকে দলীয় প্রার্থী হিসাবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments