সাভার (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার অধীন সাভার সরকারি কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে ইমু ইমরান সভাপতি এবং আহমেদ ফয়সাল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া, রায়হান মাহবুবকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যে বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সেই সাথে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল আনুষ্ঠানিকভাবে কমিটির অনুমোদন দিয়েছেন। নেতৃবৃন্দ জানান, এই কমিটি আগামী দিনে ছাত্রদলকে আরও শক্তিশালী করবে এবং দলের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছাত্রদলের একাধিক নেতার মতে, এ কমিটিতে বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দেওয়া নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে যারা রাজপথে থেকে দমন-পীড়নের শিকার হয়েছেন, মামলার মুখোমুখি হয়েছেন এবং দলের সংকটময় সময়ে নিরলস পরিশ্রম করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা বলেন, “আমরা শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে রাজপথে আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য সর্বদা প্রস্তুত থাকব।”
অন্যদিকে, একই দিনে সাভার মডেল কলেজ ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments