স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের স্মার্ট গণপরিবহন ব্যবস্থা বাস্তবায়নের পথে আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। আজ থেকে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে ‘র্যাপিড পাস’ স্মার্ট কার্ড আনুষ্ঠানিকভাবে চালু করা হলো। এতে নগরবাসীর যাতায়াতে আরও স্বচ্ছতা, গতিশীলতা ও নগদবিহীন সুবিধা যুক্ত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নীলিমা আখতার, নির্বাহী পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)
প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান।
বিশেষ অতিথি জনাব মোঃ খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন, জনাব ফয়েজ আহমদ তৈয়্যব, জনাব মোঃ এহছানুল হক, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস,
ডিটিসিএর নির্বাহী পরিচালক জানান, এই উদ্যোগ নগরের গণপরিবহন ব্যবস্থাকে আরও স্মার্ট, নগদবিহীন, স্বচ্ছ এবং যাত্রীবান্ধব করে তুলবে। মেট্রোরেল লাইন-৬-এ র্যাপিড পাস ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে গড়ে ৬৮% ছাড়িয়ে গেছে এবং কিছু দিনে তা ৭০% এরও বেশি হয়েছে।
এছাড়া র্যাপিড পাসের মাধ্যমে ভাড়া আদায় এখন মেট্রোরেল ছাড়িয়ে বাস, নৌপথ এবং রেল পরিবহনেও বিস্তৃত হচ্ছে। হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি সার্ভিসে র্যাপিড পাসের পাইলট চালু হয়েছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
সব মন্তব্য
No Comments