বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি: আসামের প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গের শেষকৃত্য মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পূর্ণ:রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গায়কে শেষ শ্রদ্ধা জানাতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে কামার কুচি গ্রামে, যেখানে তাঁর দেহ দাহ করা হয়।
শেষকৃত্যে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা, ভক্ত ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা । ছোট বোন পামি বোরঠাকুর মুখাগ্নি প্রদান করেন। স্ত্রী গরিমা সাইকিয়া গার্গও উপস্থিত ছিলেন এবং আবেগপ্লুত হয়ে পড়েন। আসাম পুলিশ গার্ড অব অনার প্রদান করেন।
এরআগে জুবিন গার্গের মরদেহ আর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোটস কমপ্লেক্সে রাখা হলে হাজারো ভক্ত ও শুভানুধ্যায়ী শ্রদ্ধা নিবেদন করেন। ভক্তরা তাঁর জনপ্রিয় গান গেয়ে শোক প্রকাশ করেন এবং 'জয় জুবিন দা' স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা । এমনকি শিল্পীর পোষা কুকুরগুলােকেও শেষবারের মতো মরদেহের কাছে আনা হয়, যা আবেগঘন পরিবেশ তৈরী করে।
জানাগেছে, শিল্পীর মৃত্যুর কারণ স্পষ্ট করতে দ্বিতীয় দফা ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। মৃত্যুর পর আসাম সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং কামারকুচিতে তাঁর স্মৃতিসৌধ গড়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাাটর সময় দুর্ঘটনায় পড়ে জুবিন গার্গের মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments