চট্টগ্রাম অফিস: বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদুল ফিতর উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বিশেষ নাটক এটি। নাটকটির শুটিং সম্প্রতি চট্টগ্রাম সিটির পশ্চিম খুলশিতে সম্পন্ন হয়েছে।
নাটকটি এক সাধারণ পরিবারের ঈদের আয়োজনকে কেন্দ্র করে আবর্তিত। পরিবারের সবচেয়ে কনিষ্ঠ কন্যা শায়নি পুরো ঈদ পরিকল্পনার দায়িত্ব নেয়। তার নির্দেশে পরিবারের সদস্যদের মধ্যকার হাস্যরস, আবেগ ও খুনসুটি ফুটে উঠেছে নতুনভাবে।
নাটকটি শুধু বিনোদন নয়, পরিবারের ভিতরে সংলাপ, স্বাধীনতা ও শাসনের সম্পর্কও দারুণভাবে তুলে ধরা হয়েছে। দর্শকদের জন্য এটি ঈদ উৎসবকে আরও আনন্দময় করে তোলার একটি নতুন ধাঁচ। চিত্রনাট্য ও নির্মাণ করেছেন বাপ্পী আলমগীর। প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দিনা।
অভিনয়ে রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুভ্রা বিশ্বাস, সুমি, মোশারফ ভূঁইয়া পলাশ, সায়নী দেওয়ানজী, সিনথিয়া, আবেদ, ফাহিম, আরিফ, সঞ্জয় প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments