স্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে নিহতের ঘটনা নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। দলের নীতিনির্ধারণী ফোরামের সদস্যদের নেওয়া সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর হাতে এ সংক্রান্ত আবেদন তুলে দেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এই আবেদন পৌঁছে দেন।
এর আগে গত শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে জাতিসংঘের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলের সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘের কাছে একটি আবেদন একটি অবৈধ সরকারের অধীনে দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে তার নিরপেক্ষ, আন্তর্জাতিকমানের ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যে ঘটনা ঘটেছে তা উদঘাটনের জন্য জাতিসংঘকে অনুরোধ করেছি।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেসব হত্যাযজ্ঞ হয়েছে, নাগরিকদের যে হত্যা করা হয়েছে, তা উন্মোচনের প্রয়োজন আছে। জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে দেশের মধ্যে ও দেশের বাইরে যে ঘটনার মধ্য দিয়ে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায়, তা জাতির সামনে, বিশ্বের সামনে তুলে ধরতে হবে। যাতে আগামীতে নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা তা কারও মধ্যে না জাগে। আমরা তাই এই ধরনের ঘটনার পরিচ্ছন্ন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ করেছি।’ তিনি জানান, অন্তবর্তীকালীন সরকারকেও তারা অনুরোধ করেছেন যেন জাতিসংঘকে বলেন।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments