ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী সাংবাদিক। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে পল্লবী থানার বালুরঘাট একলাকার একটি নির্মাণাধীন ভবনে তাকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটানায় মঙ্গলবার (১৮ মার্চ) পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে।
আসামীরা হলেন- এনামুল হক, হামিদুর রহমান, ছোট ইয়াছিন, বড় ইয়াছিন, শাহীন, রবি, হাসান, আনু ও অজ্ঞাতনামা ৮ জন।
মামলায় বিবরনে বলা হয়, ওই নারী সাংবাদিক একটি পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি এক মাস আগে জানতে পারেন একটি সংঘবদ্ধ চক্র ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় নিরিহ নারী-পুরুষদের এনে প্রলোভন দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে। চক্রটি ধরতে ওই সাংবাদিক নিজেই উদ্যোগ নেন। এজন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে সোমবার রাত ১১টায় মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যাওয়া মাত্র মামলা উল্লেখিত আসামীরা ঘিরে ফেলে। তাকে এলোপাতাড়ি পিটিয়ে টেনেহিঁচড়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। রাত ১টার দিকে তাকে মাটিকাটা এলাকা থেকে পল্লবী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তিন তলার একটি অন্ধকার ফাঁকা রুমে তাকে রাতভর ধর্ষণ করা হয়।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছে। ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments