আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের গত ৪৮ ঘন্টায় টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় কমপক্ষে ৩২১ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে ক্ষিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পশ্চিমঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশ।
প্রাদেশিক দুর্যোগ ব্যবসাথাপনা কর্তৃপক্ষের তথ্যে জানাগেছে, কেবল খাইবার পাখতুনখোয়া প্রদেশেই ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ জন ও গিলগিট-বাল্টিস্তানে আরও ৫ জনের মুত্যু হয়েছে।
বুনের, বাজৌর, সোয়াট, শাংলা, মানসেরা ও ব্যাটাগ্রাম জেলা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে বুনের জেলায় এককভাবে প্রায় ১৮০ জনের বেশী মানুষের প্রাণহানি হয়েছে। হঠাৎ বন্যায় স্থানীয়রা নিরাপদে যাওয়ার সুযোগ পায়নি। বুনের জেলায় ১৮০ জনের বেশী মানুসের মৃত্যু হয়েছে। হঠাৎ বন্যায় মুহূর্তের মধ্যে ঘরবাড়ি ও বাজার এলাকা পানির স্রােতে ভেসে গেছে।
উদ্ধার অভিযানে গিয়ে একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হলে অন্তত পাঁচ কর্মকর্তা নিহত হন। এতে উদ্ধার তৎপরতা আরও জটিল হয়ে উঠেছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনে উত্তরঞ্চলে আরও বৃষ্টি হতে পারে। এতে নতুন করে ভূমিধস ও বন্যার আশঙ্কা রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments