ফেনী চট্টগ্রাম অফিস: আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এই সরকারের প্রধান সমালোচনা হল-রাজনৈতিক দল ও ছাত্রদের মাঝে ঐক্য গড়তে তারা ব্যর্থ হয়েছে। অন্যদিকে, নির্বাচনের সময় ঘোষণায় মিশ্রপ্রতিক্রিয়া প্রমাণ করে সরকার এখনও নিরপেক্ষ। তিনি বলেন, এতদিন আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচন আদৌ হবে কিনা কিংবা হলেও সেটা ডিসেম্বর না জুনে! এখন সকলের আলোচনা নির্বাচন ডিসেম্বরে না এপ্রিলে? অর্থাৎ যারা এতদিন নির্বাচন হবে কি হবে না তা নিয়ে দোলাচলে ছিল, এখন তাদের আলোচনা নির্দিষ্ট হয়েছে নির্বাচনকালীন সুবিধা-অসুবিধা নিয়ে। এভাবে ধীরে ধীরে তর্ক-বিতর্ক ও অবিশ্বাস কমে আসবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ নতুন বন্দোবস্তের রাজনীতির জন্য ঐকমত্য প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (৯ জুন) বিকালে রাণিরহাটে ফেনী সদর উপজেলাস্থ কাজীরবাগ ইউনিয়ন এবি পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এবিপার্টি ফেনী জেলার সমাজ কল্যান সম্পাদক এবি সিদ্দিকের সভাপতিত্বে সদর উপজেলার যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল হাছানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্রগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল,জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, ফেনী পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম, সাবেক যুব নেতা মিজান শাহ আলম, সামছুদ্দিন হায়দার মাখন, বিশিষ্ট লেখক ও গবেষক নোমান সাইফুল্লাহ।
মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে আরও বলেন, ভোটারেরা একসময় দল ও মার্কা দেখে ভোট দিত। কিন্তু দিনের পর দিন অধিকার বঞ্চিত হয়ে তারা চরমভাবে আশাহত। তাদের উচিত হবে এখন আর পুরাতন ছকে বাঁধা না পড়া। মনের মধ্যে যে দল বা মার্কার প্রতি দূর্বলতা থাকুক না কেন তাদের কর্তব্য হবে সমস্যা সমাধান মূলক প্রস্তাবনাকে সমর্থন করা। যে নেতা সবচেয়ে ভালো সমস্যার সমাধান প্রস্তাব করবে তাকেই সমর্থন দেয়া উচিৎ। তিনি বলেন এটাই হবে গণঅভ্যুত্থান ও নতুন রাজনীতির বন্দোবস্ত। বাংলাদেশকে বদলে দিয়ে ঘুরে দাঁড়াবার এ সুযোগ কোনভাবেই নষ্ট করা যাবেনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবিপার্টি জেলার যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার,সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, কোষাধ্যক্ষ মাষ্টার শাহ আলম শাহীন সুলতানী, দপ্তর সম্পাদক মীর ইকবাল, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী,সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, ফখরুল ইসলাম মুরাদ, মাজহারুল ইসলাম জয়, সদর উপজেলার সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ, এবি যুবপার্টির আহবায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ, কাজীবাগ ইউনিয়ন আহবায়ক মোহাম্মদ ইলিয়াস, সদস্য সচিব আমান উল্যাহ সোহাগ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments