স্টাফ রিপোটার: বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ১৮ জুন বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলের সমাবেশকে সর্বাত্মক সফল করার আহবান জানানো হয়।
আজ ১৬ জুন বিকেল ৩টায় ঢাকা মহানগর ১৪ দলের এক সভায় এই আহবান জানানো হয়। নগর ১৪ দলের অন্যতম নেতা ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে ওয়ার্কার্স পার্টির কার্যালয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ১৪ দলের নেতা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য কমরেড ধীরেন সিংহ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, জাতীয় পার্টি জে.পি প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ মুক্তা, তরীকত ফেডারেশনের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ আলী ফারুকী, বাসদ এর আহবায়ক কমরেড রেজাউর রশীদ খান, নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, শ্রম বিষয়ক আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক মজদুর পার্টির নেতা শামিম আরা, গণ আজাদি লীগ এর মো. মাহবুবুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments