স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক এনামুল হক এনাম বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার নবগঠিত বিশেষ একটি দলের পক্ষ হয়ে কাজ করছেন। আজকে ছোট ছোট বাচ্চাদের দিয়ে পার্টি বানিয়ে তাদের মাথায় হাত দিয়ে বলেন—তোমরাই হবে বাংলাদেশের নেতা, তোমরাই উন্নত বাংলাদেশ চালাবে।
তিনি বলেন, ছাত্ররা এখন ইউএনও অফিস, ডিসি অফিসসহ বিভিন্ন দপ্তরে গিয়ে বসে থাকে। সচিবালয়েও যায়—কিভাবে ডিসিকে বদলি করা যায়, কিভাবে কাজ নেওয়া যায়, প্লট নেওয়া যায়—এসব হিসাব করে। আমাদের দেশের তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের ভিতর লোভ-লালসা সৃষ্টি হচ্ছে।
রবিবার রাজধানীর কোতোয়ালির শহীদ রাষ্ট্রপতির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমিনবাগ ইবতেদায়ী হাফিজি মাদ্রাসা এবং ওয়াইজঘাটের বাইতুল নাজাত জামে মসজিদ লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় কোরআন হাফেজ এবং ছাত্রদের মাঝে খাদ্য ও জায়নামাজ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এনাম বলেন, অন্তর্বর্তীকালীন সংস্কারের নামে গত সাড়ে ৯ মাসে যা করা হয়েছে, তাতে দেশের মানুষ আশাহত হয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের বাস্তবমুখী অনভিজ্ঞতার কারণে অগ্রগতি হচ্ছে না।
তিনি বলেন, দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত তাহলে এই দায় এড়াতে পারত না। কেবল জনগণের স্বার্থেই বিএনপি নির্বাচন চায় দল।
এসময় যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শাহ মাসুম বিল্লাহসহ পল্টন ও কোতোয়ালি থানা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দলীয় আদর্শ থেকে সরে যাওয়া ও ডানপন্থি জোটে যুক্ত হওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
সব মন্তব্য
No Comments