কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যের শুশক প্রজাতির একটি মৃত ডলফিন। বুধবার সকাল নয়টায় সকতের ঝাউবাগান পয়েন্টে এটিকে দেখতে পায় স্থানীয়রা। ডলফিনটির শরীরের মাথা ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। তবে স্থানীয়দের ধারনা, এটি গভীর সমুদ্রে জেলেদের জালে কিংবা ট্রলারের সাথে আঘাত পেয়ে মারা যেতে পারে। খবর পেয়ে পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বিষয়টি মৎস্য বিভাগ ও বন বিভাগকে জানিয়েছেন।
জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, এগুলোর বেশির ভাগ জালে আটকে বা ট্রলারের সাথে ধাক্কা লেগে মারা যেতে পারে। এরপরে সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে তীরে আসে। প্রতিটি ডলফিনের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর তেত্রিশকানি পয়েন্টে ৫ ফুট দৈর্ঘ্যের একটিসহ এবছর বিভিন্ন প্রজাতির মোট ২১ টি মৃত ডলফিন সকতে ভেসে আসে।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান,ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ ডলফিনটি নমুনা সংগ্রহ শেষে মাটি চাপা দেয়া হবে।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments