মে: ইকবাল হোসেন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৮ আসনের মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক ২৫ জুন (বুধবার) নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন। তিনি এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
গণসংযোগকালে তিনি খিলক্ষেত, উত্তরার বিভিন্ন ওয়ার্ড, বারিধারা, দক্ষিণখান ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে উপস্থিত হয়ে ব্যবসায়ী, পেশাজীবী, রিকশাচালক, দোকানি, চাকরিজীবী ও গৃহিণীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
অধ্যক্ষ আশরাফুল হক বলেন, "এলাকার মানুষের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে অনুপ্রাণিত করছে। আমি রাজনীতি করি জনগণের কল্যাণে, ক্ষমতার জন্য নয়। আমার স্বপ্ন—একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা, যেখানে অন্যায়-দুর্নীতির কোনো স্থান থাকবে না।"
তিনি আরও বলেন, "যদি আমি নির্বাচিত হই, তাহলে এই এলাকার যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। শিক্ষাক্ষেত্রে মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্তি, এবং মাদকমুক্ত সমাজ গঠন আমার অঙ্গীকার।"
গণসংযোগকালে এলাকার অনেকে তাকে শুভেচ্ছা জানান এবং তার উদার ও সহজ-সরল আচরণে সন্তুষ্টি প্রকাশ করেন। তরুণদের অনেকে তার কাছে গিয়ে নিজেদের সমস্যা তুলে ধরেন। অধ্যক্ষ আশরাফুল হক তা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
স্থানীয় এক প্রবীণ নাগরিক বলেন, "অধ্যক্ষ সাহেব অনেক দিন ধরেই এলাকার মানুষের পাশে আছেন। তিনি রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন সমাজসেবক।"
প্রচারাভিযানের সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল, ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মী, যুব সমাজের প্রতিনিধি এবং সাধারণ ভোটাররা তার পাশে ছিলেন। গণসংযোগের সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments