সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় স্বামী আবুল কালাম আজাদকে হত্যার বুকের ওপর 'সরি জান আই লাভ ইউ' লিখে আত্মহত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রী নাজমিন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার আবুল কালাম আজাদ (৪৫) কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে দ্বিতীয় স্ত্রী নাজমিন স্বামী আবুল কালাম আজাদকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এরপর একটি চিরকুট লিখে নিজেও গলায় ফাঁস দেন। এদিকে, তাদের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে।
চিরকুটে লেখা ছিল, 'আমি কিছু শেষ করে দিলাম। আমি ২.৩১ মিনিটে মারছি, এবার আমিও মরছি। একা হলেও বাঁচবো না, কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে। তাই আমরা দুইজন মরে গেলাম। এবার তোমরা সংসার করো, ভালো করে। আর কেউ বিরক্ত করবে না। আমার ছেলে কষ্ট পাবে, তারপরও কালামের জন্য আমি সবাইকে কষ্ট দিলাম। তবুও সে আমাকে কষ্ট দিল, শয়তান একটা। 'নাজমিন আবুল কালাম আজাদকে হত্যার পর তার বুকের ওপর কলম দিয়ে লেখেন, 'সরি জান, আই লাভ ইউ'। পরে নিজেই আত্মহত্যা করেন।
স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদের দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী শারমিনের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না। দ্বিতীয় স্ত্রী নাজমিন একসঙ্গে বসবাসের কথা জানিয়ে শারমিনকে ফোন করেছিলেন। কিন্তু শারমিন রাজি না হওয়ায় ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments