ডেস্ক রিপোর্ট: গফরগাঁওয়ে সিপিবি’র সমাবেশের মাইক ভাংচুর, ব্যানার ছিনিয়ে নেয়া এবং শাখা সম্পাদক কমরেড সাইফুস সালেহীনকে শারীরিকভাবে লাঞ্চনা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি)’র কেন্দ্রীয় কমিটি।
আজ ২ জুন প্রদত্ত এক বিবৃতিতে সিপিবি’র কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন,
“দাম কমাও-জান বাঁচাও, ভোটাধিকার ফিরিয়ে দাও”দাবিতে দেশব্যাপী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র দাবি পক্ষের কর্মসূচির অংশ হিসেবে ১ জুন ২০২২ বিকাল ৫ টায় ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে গফরগাঁও উপজেলা সম্পাদক এডভোকেট সাইফুস সালেহীনের বক্তব্য চলাকালে পৌর যুবলীগের যুগ্ম সম্পাদকের নেতৃত্বে একদল যুবলীগ নেতা-কর্মী সমাবেশে হামলা চালায়। তারা সমাবেশের মাইক ভাংচুর করে, ব্যানার ছিনিয়ে নেয় এবং শাখা সম্পাদক কমরেড সাইফুস সালেহীনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বিবৃতিতে নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি করে বলেন, দমন পীড়ন করে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। স্বার্থ রক্ষা করে চলছে লুটেরা ব্যবসায়ী, সিন্ডিকেট আর মধ্যসত্বভোগীদের। এর বিরুদ্ধে জনগণের ঐক্য ও প্রতিরোধ গড়ে তুলে সাধারণ মানুষের দাবি আদায় করতে হবে। একই সাথে বর্তমান সরকারের দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ ভাত ও ভোটের অধিকার আদায়ে সিপিবির চলমান আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান হয়।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments