ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন চক্রের দশ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১০৩ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয় যার মধ্যে ৬৮টি অ্যান্ড্রয়েড এবং ৩৫টি বাটন ফোন ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. আব্দুল মান্নান (৫০) ২। মো. সিয়াম মিয়া (১৮) ৩। মো. আব্দুর রহমান (১৮) ৪। মো. সাজু মিয়া (২১) ৫। মো. আব্দুল্লাহ ইবনে আল মাকসুদ আরাফাত (২০) ৬। নাজমুল ইসলাম (১৮) ৭। মো. আব্দুল (১৮) ৮। মো. রাকিব (১৮) ৯। মো. রেজাউল হক (৫৫) ও ১০। মো. আশরাফুল (১৯) ।
গোয়েন্দা ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ছিনতাইকারী ও চোরদের কাছ থেকে স্বল্পমূল্যে চোরাই মোবাইল কিনে নিয়ে তা অধিক মূল্যে বিক্রি করত। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য মর্মে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments