স্টাফ রিপোর্টার: আগামী নির্বাচনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করা হবে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটি আজ থেকে প্রায় আড়াই বছর পূর্বে ২৭ দফা প্রনয়ন করে ছিলেন যা সংস্কারের অংশ। এবং ২০২৩ সালে এই ৩১ দফা সংস্কারের দফা; এতে উল্লেখ করা হয়েছে যে, বিএনপি যদি সরকারে যায় তাহলে সরকার গঠন করার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবে। প্রধানমন্ত্রী পরপর দুই বার থাকতে পারবেন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য হবে। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো হবে। এই ৩১ দফা কর্মসূচিতে স্বজনপ্রীতি অন্যায় অনাচার দুঃশাসন দূর হবে ।
নাসির উদ্দিন বলেন, আজকে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কারের কথা বলা হচ্ছে; অনেকে বলে থাকে বিএনপি সংস্কার চায় না। এটা কী ভুল; কারণ আপনারা জানেন ২০২৩ সালে বিএনপির ৩১ দফার মধ্যে ছিলো যা; এখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হচ্ছে। তাই আমি মনে করি অন্তত জনগণের সরকার, আইনের শাসন কায়েম করার জন্য বিএনপি যে কারও থেকে অনেক এগিয়ে আছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments