স্টাফ রিপোর্টার: চলতি নভেম্বর মাসের ৩ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ১১ দিনে দেশের ২৫টি জেলার বিভিন্ন আদালতে ১২৯৯ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা- সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এর বাইরে আরও ২০ জন আইনজীবীকে বিডিআর ( বর্তমানে বিজিবি) বিস্ফোরক দ্রব্য মামলায় স্পেশাল পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৫ জেলার মধ্যে মুন্সিগঞ্জে ৩০ , লক্ষীপুরে ৪১ , ফেনীতে ৪৭ , নওগাঁয় ৬২, নোয়াখালীতে ৭৫, মানিকগঞ্জে ৪৮, নরসিংদীতে ৬১, টাঙ্গাইলে ১৫১, চাপাই নবাবগঞ্জে ২৬, গাজীপুরে ৭১, মাগুরায় ৩১, নড়াইলে ১৪, চুয়াডাঙ্গায় ৩৩, গোপালগঞ্জে ১৮, কুষ্টিয়ায় ৫৫, হবিগঞ্জে ৩৮, বরগুনায় ৪১, বান্দরবানে ৯, রাঙ্গামাটিতে ৭, রাজশাহীতে ১২৪, চাঁদপুরে ৫২, পটুয়াখালীতে ৭৮, গাইবান্ধায় ৪৫, জামালপুরে ৬৪ ও পাবনায় ৭৮ জনকে নিজ নিজ জেলার জেলা ও দায়রা জজ ও এর অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ০৩, ১০, ও ১৩ নভেম্বর তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত পৃথক নিয়োগাদেশ জারি করা হয়।
উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এসব নিয়োগাদেশে, উপরি উল্লিখিত জেলাগুলোর জেলা ও দায়রা জজ আদালত ও এদের অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে এর আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) কার্যকর এবং সীমান্তে ‘পুশব্যাক’ ইস্যুতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন স্বরা ...
সব মন্তব্য
No Comments