ডেস্ক রিপোর্ট: ফ্যাশন সচেতন ও রুচিশীল ক্রেতাদের বিপুল উপস্থিতিতে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে চলছে দেশের শীর্ষস্থানীয় লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ উৎসব। আনুষ্ঠানিকভাবে গত ১৩ মার্চ উদ্বোধন হওয়া এ আয়োজন চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। আয়োজন ঘিরে এই সুবিশাল স্টোরে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
এই বিশেষ ‘গ্র্যান্ড ওপেনিং’ উৎসবের মূল লক্ষ্য হলো আধুনিক ও রুচিশীল ক্রেতাদের সামনে অনন্য ও লাক্সারি রিটেইল অভিজ্ঞতা তুলে ধরা। একটি ফ্ল্যাগশিপ স্টোর হিসেবে এটি কেবল কেনাকাটার জন্য নয়, বরং রুচিশীল ক্রেতাদের জন্য শৈল্পিক অভিজ্ঞতার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। আধুনিক নকশা ও পরিমিত আভিজাত্যের সমন্বয়ে সাজানো এই স্টোরে আগত দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ ইন-স্টোর সারপ্রাইজ।
আয়োজনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখদের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ কালেকশন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিটি বিভাগ এমনভাবে সাজানো হয়েছে যেন ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের কালেকশন ঘুরে দেখতে পারেন।
এ বিষয়ে ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার শাহিন আলম বলেন, “বনশ্রী এলাকার ক্রেতাদের পক্ষ থেকে আমরা যে অভাবনীয় সাড়া পাচ্ছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ক্রেতাদের জন্য আভিজাত্য আর আন্তর্জাতিক মানের রিটেইল কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই গ্র্যান্ড ওপেনিং উৎসবের মাধ্যমে আমরা ফ্যাশনপ্রেমীদের সাথে আরও নিবিড়ভাবে সংযুক্ত হতে পেরেছি।”
আগামী ১৭ মার্চ পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সময়সূচী অনুযায়ী এই বিশেষ উৎসব সকলের জন্য উন্মুক্ত থাকবে। এরপর থেকে নিয়মিত সময়ে সেবা প্রদান করবে স্টোরটি। সংশ্লিষ্টদের মতে, দক্ষিণ বনশ্রীতে এই ফ্ল্যাগশিপ স্টোরটির উদ্বোধন ইল্লিয়ীনের পথচলায় একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments