ময়মনসিংহ অফিস: বিএনপির অপপ্রচার ও ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থেকে পাড়ায় পাড়ায় পাহারা বসানোর জন্য তৃণমূলের নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশের বিরুদ্ধে বিএনপি নানা কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে। তাদের ভাবটা এই, দেশ শ্রীলংকা হয়ে যাচ্ছে, দুর্ভিক্ষ লেগে যাচ্ছে। তাদের এ অপপ্রচার ও ষড়যন্ত্র রুখতে তৃণমূলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ বুধবার বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের খুঁটি ও শক্তি। তারা ঐক্যবদ্ধ থাকলে ২০২৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে ঠেকিয়ে রাখার কোন শক্তি নেই।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। তাদেরকে কোনভাবেই অহেতুক আন্দোলন করতে দেয়া হবে না। আন্দোলন করে অতীতে তারা সফল হয় নি, ভবিষ্যতেও কখনও সফল হবেন না।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, স্থানীয় সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি, আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক শামসুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সদস্য রিয়াজুল কবীর কাওছার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সদস্য মসিউর রহমান হুমায়ুন প্রমুখ বক্তব্য রাখেন। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জিল্লুর রহমান উদ্বোধক ও সাধারণ সম্পাদক এম এ আফজল প্রধান বক্তা ছিলেন। সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আতাউর রহমান।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments