ডেস্ক রিপোর্ট: পতিত স্বৈরাচারী রাজনৈতিক দল আওয়ামীলীগ সরকারের সহযোগী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ)। দীর্ঘ ১৫ বছর ছাত্র ইউনিয়নসহ অপরাপর প্রগতিশীল-গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে ছাত্রলীগ। যেকোন রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানেও ছাত্রলীগ ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল-গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ সোমবার এক যৌথ বিবৃতিতে বলেন, "ছাত্রলীগের যে সকল সদস্য ছাত্র ইউনিয়নসহ অপরাপর প্রগতিশীল-গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। দীর্ঘ ১৫ বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দখলদারিত্ব ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ছাত্রলীগ। গণরুম-গেস্টরুমের নামে ভিন্নমতের শিক্ষার্থীদের উপর দমন-পীড়ন চালিয়েছে। এ সময়ে ছাত্র ইউনিয়ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নানাভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা শিকার হয়েছে। বিভিন্ন জেলায় ছাত্র ইউনিয়নের দলীয় কার্যালয়ও ভাংচুর করেছে ছাত্রলীগ। বিশ্বজিৎ, আবু বকরদের হত্যাকারী ছাত্রলীগ বরাবরই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিপরীতে দাঁড়িয়ে পেশিশক্তির ব্যবহার করেছে। জুলাই গণঅভ্যুত্থানেও ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। অভ্যুত্থানের পর ৮ মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করতে পারেনি। উলটো ছাত্রলীগের নানা রাজনৈতিক কূটচাল আমরা পরিলক্ষিত করছি। ছাত্র ইউনিয়ন অনেক আগেই ছাত্রলীগকে রাজনৈতিকভাবে প্রত্যাখান করেছে। দ্রুত সময়ের ভেতর ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন সর্বদাই জিরো টলারেন্স দেখিয়ে এসেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।"
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments