উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহম্মদ সাইফুল ইসলাম তালুকদারকর বিএনপির ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মেলার নাম করে অশ্লীল নৃত্য ও জুয়া, দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে ৭ এপ্রিল উপজেলা বিএনপি'র সিদ্ধান্ত মোতাবেক উজিরপুর উপজেলার ২ নং হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তালুকদারকে বিএনপির সকল অঙ্গ সংগঠনের কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ বিষয়ে হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ হাওলাদার জানান, তার বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপি তদন্ত করে প্রমাণ পেয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি আরো বলেন সাইফুল ইসলাম তালুকদার স্থানীয় বিএনপির নেতা কর্মীর নামে জুয়ার আসর থেকে টাকা এনে ঐতিহ্যবাহী এই দলটির ভাবমূর্তি নষ্ট করেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকে হারতা ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল মল্লিক পালিয়ে যাওয়ার ফলে তিনি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হয়ে নিজেকে চেয়ারম্যান দাবী করে আসছেন, এরপর থেকে এলাকার চাঁদাবাজি, দখল বাজি, সালিশ বাণিজ্য সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।সম্প্রীতি হারতায় একটি মেলা কে কেন্দ্র করে অশ্লীল নৃত্য ও জুয়ার নেতৃত্ব দিয়ে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নামে জুয়ার আসর থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে দল এই সিদ্ধান্ত দেন।
স্থানীয়রা আরো
বলেন, অনতিবিলম্বে হারতা ইউনিয়ন পরিষদে একজন প্রশাসক নিয়োগ দিয়ে নাগরিক কার্যক্রম চালু রাখার দাবি জানান।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments