ডেস্ক রিপোর্ট: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। কিউইদের এই জয়ে ফাইনালে এখন তারা ভারতের সঙ্গী।
বুধবার (০৫ মার্চ) লাহোরে টসে জিতে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার সামনে রানের পাহাড় গড়েন কিউইকরা। দলের হয়ে সবের্াচ্চ ১০৮ রান করেন রাচিন রবীন্দ্র। তাছাড়া উইলিয়ামের ব্যাটে এসেছে ১০২ রান।
জবাবে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১২ রানে ঘুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তাও বড় স্কোর করে তারা। কিন্তু লাভ হয়নি , কারন আগেই রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে খেলার প্রাণ ধরে রাখেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। নাটকীয়ভাবে একাই দলকে টেনে নিয়ে যান অনেক দূর। নিজে করেছেন সেঞ্চুরি। কিন্তু লাভ কি, দলতো হেরে গেছে। ৬৭ বলে অপরাজিত থেকে তার ১০০ রানের ইনিং কেবল ব্যবধান কমিয়েছে।
আগামী ৯ মার্চ দুবাইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হয়ে শিরোপার লড়াইয়ে নামবে উড়তে থাকা নিউজিল্যান্ড।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments