স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দিয়েছেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুন সম্প্রতি প্রতিভা অন্বেষণের কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর কাবাডি ইভেন্টের বাছাই প্রতিযোগিতা চলাকালে পেটে গুরুতর আঘাত পেয়ে আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিষয়টি জানার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক মন্ত্রণালয়ের পক্ষ থেকে খোঁজখবর নেন। শুক্রবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে মিথিলা তার মাকে নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে চিকিৎসাধীন মিথিলার সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মিথিলাকে দ্রুত সুস্থ হয়ে আবারও খেলায় ফেরার সাহস যোগান এবং উন্নত চিকিৎসার জন্য পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের তৃণমূল পর্যায়ের সকল ক্রীড়াবিদদের পাশে আছে এবং ভবিষ্যতে মিথিলার যেকোনো প্রয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে।
মিথিলার মা সেলিনা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সহযোগিতা মিথিলাকে পড়াশোনা ও খেলাধুলায় ফিরতে সহায়তা করবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তা ...
সব মন্তব্য
No Comments