আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ইজরায়েলি তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে ইজরায়েলি হেফাজতে থাকা প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার সময় এবং পরবর্তীতে বন্দিদের ওপর পরিকল্পিত যৌন সহিংসতার অভিযোগও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
প্রায় ৩০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, নারী, পুরুষ ও কিশোর-কিশোরীদের মানসিকভাবে ভেঙে দিতে যৌন হয়রানি ও অপমানকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। পরিবার ও সমাজে ভয় ছড়িয়ে দিতে নিজেদের স্বজনদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করার মতো ঘটনাও ঘটেছে। গাজা সীমান্তের কাছে এবং নোভা মিউজিক ফেস্টিভ্যালে এসব ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়েছে, হামলাকারীরা প্রকাশ্যে নারীদের অপমান করেছে এবং অনেক ক্ষেত্রে হত্যার পরেও মৃতদেহের ওপর যৌন নির্যাতন চালিয়েছে।
বেঁচে যাওয়া রাজ কোহেন জানিয়েছেন, তিনি এক নারীকে গাড়ি থেকে টেনে বের করে আক্রমণ করতে দেখেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, নোভা মিউজিক ফেস্টিভ্যালে ৩৭০ জনের বেশি মানুষ নিহত হন এবং অনেকে বন্দি হয়ে গাজায় যান। কিছু বন্দিকে তাদের আত্মীয়দের ওপর যৌন নির্যাতন চালাতে বাধ্য করা হয়েছে। একে পরিবারগুলোকে মানসিকভাবে ভেঙে দেওয়ার কৌশল হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রাক্তন বন্দি আগাম গোল্ডস্টেইন বলেছেন, বন্দিদশায় নিজের শরীর ও ব্যক্তিগত জীবনের ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয়ই ছিল সবচেয়ে বিধ্বংসী অভিজ্ঞতা।
তদন্তকারীরা এসব অপরাধকে ‘কাইনোসাইডাল সেক্সুয়াল ভায়োলেন্স’ হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে, পারিবারিক কাঠামো ধ্বংস ও দীর্ঘমেয়াদি মানসিক বিপর্যয় ঘটাতেই এ ধরনের সহিংসতা চালানো হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নারী ও শিশুদের ওপর জীবিত ও মৃত—উভয় অবস্থায় যৌন নিপীড়ন চালানো হয়েছে। অনেক ক্ষেত্রে নির্যাতনের পর ভুক্তভোগীদের হত্যা করে মৃতদেহ ‘ট্রফি’ হিসেবে প্রদর্শন করা হয়েছে।
অন্যদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ ইজরায়েলি কারাগারে প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। এক সাংবাদিকের বরাতে তিনি লিখেছেন, তাকে মাটিতে চেপে ধরে বিবস্ত্র করা হয়, চোখে পট্টি বেঁধে হাতকড়া পরিয়ে একটি কুকুরকে সেখানে আনা হয়। কুকুরটিকে উৎসাহিত করার পর সেটি তার ওপর চড়ে বসে। আল জাজিরা ও বিবিসিও নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে একই ধরনের অভিযোগ প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে দাবি করা হয়, প্যালেস্তিনীয় বন্দিদের মর্যাদা ক্ষুণ্ণ করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে নির্যাতন চালানো হয়েছে এবং এটি প্রাতিষ্ঠানিক চর্চায় পরিণত হয়েছে।
তদন্ত কমিশনের প্রধান ড. কোচাভ এলকায়াম লেভি বলেন, প্রাপ্ত প্রমাণে দেখা গেছে যৌন সহিংসতা একটি পরিকল্পিত কৌশল ছিল। প্রতিবেদনে ৪৩০টির বেশি সাক্ষাৎকার, হাজার হাজার ছবি ও ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে। কমিশন এসব ঘটনাকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। তবে হামাস এর আগে এসব অভিযোগ অস্বীকার করেছে।
বেশ কয়েকটি দেশ প্রতিবেদনে উঠে আসা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। এ নিয়ে গাজা সংঘাত ও বন্দিদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। তদন্তকারীরা বলছেন, গভীর মানবিক বন্ধনগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পরবর্তী প্রজন্মের মধ্যে মানসিক ট্রমা ছড়িয়ে দেওয়াই ছিল এই সহিংসতার মূল উদ্দেশ্য।
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
সব মন্তব্য
No Comments