চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরো কঠিন হবে। কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না।
আজ লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলিতে হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় জনদুর্ভোগ হচ্ছে। এলাকায় চেয়ারম্যান নেই, মেম্বার নেই, অনেকে পলাতক রয়েছেন, অনেকের কাজ করার মতো সুযোগ নেই। জনগণের রায়ে আমরা দুই মাস হলো সরকারের দায়িত্ব নিয়েছি। সহসাই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ্যানী চৌধুরী আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের পক্ষে যারা নির্বাচন করতে চান তারা যেন জনগণের সাথে সম্পৃক্ত থাকেন এবং জনবান্ধন হন।
মন্ত্রী এর আগে দিঘলী ওয়াপদা খালের ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার কাথোয়াইপ্রু মারমা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং দিঘলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments