রফিকুল ইমলাম সুজন: ইরানের পরমানু কর্মসুচি ইস্যুতে দেশটির ওপর জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের পথ সুগম হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিপক্ষে একটি প্রস্তাব ভোটে পাস না হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে 'স্ন্যাপব্যাক মেকানিজম' কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রসহ নয়টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।অর্থাৎ তারা নিষেধাজ্ঞা পুনর্ববহালের পক্ষে অবস্থান নেয়। অপরদিকে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোটদানে বিরত থাকে। ফলে প্রস্তাবটি গৃহীত হয়নি।
এরফলে ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, অর্থনৈতিক ও আর্থিক খাতে বিভিন্ন বিধিনিষেধ আবারও কার্যকর হবে। বিশেষজ্ঞরা বলেছেন, এই নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও সামগ্রিক অর্থনীতার ওপর বড় ধরনের আঘাত।
ভোটের পর ইরান এ প্রক্রিয়াকে অবৈধ ও অযৌক্তিক বলে অভিহিত করেছে। দেশটি জানিয়েছে, পশ্চিমা শক্তিগুলো রাজনৈতিক উদ্দশ্যপ্রণোদিতভাবে 'স্ন্যাপব্যাক' প্রক্রিয়া ব্যবহার করছে। তবে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি বলেছে, ইরান পরমানু কর্মসূচি বিষয়ে প্রতিশুতি পূরণে ব্যর্থ হয়েছে।
জাতিসংঘের প্রক্রিয়া অনুযায়ী আগামী ২৬ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে ইরানের ওপর পুনর্বহাল নিষেধাজ্ঞা কার্যকর হবে, যদি দেশটি এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ ও চুক্তি বাস্তবায়নে উল্লেখযোগ্য পদক্ষেপ না নেয়।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments