দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৭ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক উদ্ধার হয়েছে এবং আটক হয়েছে একজন নারী মাদক পাচারকারী। মঙ্গলবার ও সোমবার সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয় এবং আটক করা হয় জালেমা বেগম (৪৫) নামে এক নারী মাদক পাচারকারী।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় গতকাল মঙ্গলবার কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫২/৮-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠে মাদক ও চোরাচালার বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ২১০ বোতল ফেনসিডিল ও ৬৭৫ গ্রাম কেজি হেরোইন উদ্ধার করা হয়।
অপরদিকে সোমববার একই ব্যাটালিয়ন অধীনস্থ আশ্রয়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪ হতে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তর ঠোটারপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মোছা. জালেমা বেগম নামে একজন নারী মাদক পাচারকারীক ৪৭০ গ্রাম ভারতীয় গাঁজাসহ আটক করা হয়েছে। সে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের হারিস মন্ডলের মেয়ে।
এছাড়াও একই ব্যাটালিয়ন অধীনস্থ মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল এবং কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা ৪ কেজি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ১৭ লক্ষ ১৬ হাজার ৬৪৫ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে বিজিবি জানিয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments