মহশীন আলী, ঠাকুরগাঁও: জেলা রাণীশংকৈল উপজেলার ০৭ নং রাতোর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণের সময় উক্ত ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মেম্বার এরশাদ আলী ও তার লোকজন মিলে মোটরসাইকেল ও ভ্যানে করে চাল চুরি করে পালানোর সময় জনগণ ও সাংবাদিক কর্তৃক ধৃত হোন।
আজ ২০ এপ্রিল উক্ত রাতোর ইউনিয়ন পরিষদে ব্যাপক অনিয়মের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে মর্মে খবর পেলে তার সত্যতা ও বিস্তারিত জানার জন্য উক্ত ইউনিয়ন পরিষদে গেলে দেখা যায়, প্রচুর হট্টগোল ও গোলমালের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। উক্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওয়ার্ড নং ১,২,৩ এর মেম্বারগণ মিলে একটি বুথে; ৪,৫,৬ নং ওয়ার্ডের মেম্বারগণ মিলে অন্য একটি বুথে এবং ৭,৮,৯ নং ওয়ার্ডের মেম্বারগণ মিলে অন্য আর একটি বুথে ভাগ ভাগ করে চাল বিতরণ করছেন। ওয়ার্ড নং ১,২,৩,৪,৫,৬ তে কোন অনিয়ম না দেখা গেলেও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে কিছুটা অনিয়ম দেখা যায়। যেখানে তাদের বিতরণের চাল শেষ হয়ে গেলেও অনেকে চাল পায়নি বলে মত প্রকাশ করেন।
অপরদিকে ৯ নং ওয়ার্ডের মেম্বার এরশাদ আলীকে তার লোকজনসহ পরিষদের অন্য একখানে ৩১০(তিনশত দশ) কেজি চাল সরকারি বস্তা হতে তার নিজস্ব প্লাস্টিকের বস্তায় বদলাতে দেখা যায়। এবং সেই বস্তাতে করে চালগুলো তার লোক তার মোটরসাইকেলে করে অসৎ উদ্দেশ্যে অন্যত্র সরানোর চেষ্টা করে। যা চুরি বলেই প্রতীয়মাণ হয়। সরানোর চেষ্টার সময় মোটরসাইকেলসহ উক্ত চাল উপস্থিত জনগণ ও সাংবাদিক কর্তৃক এরশাদ মেম্বার ও তার লোকজন পাকড়াও হোন। এ বিষয়ে উক্ত মেম্বারের নিকট জানতে চাইলে তার কোন সদুত্তর না দিয়ে তিনি কেটে পড়েন।
এ বিষয়ে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট জানতে চাইলে, তিনি অসুস্থ মর্মে কোন মন্তব্য করবেন না বলে অভিমত ব্যক্ত করেন। পরে যথাযথ প্রাপক ব্যক্তিকে প্রদান করবেন বলে সেই চালগুলো চেয়ারম্যানের লোকজন তাদের জিম্মায় সেই চালগুলো রেখে দেন।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সাথে মোবাইলে ঘটনার বিবরণ উল্লেখ করে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। যা তিনি প্রতিবেদকের মাধ্যমে জানতে পারেন। এবং তিনি এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিবেদনকারী সাংবাদিককে জানান।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments