বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সারাদেশে অব্যাহত হত্যা, ধর্ষণ, গণধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও রাহাজানি বন্ধ ও ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে আজ (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) সন্ধ্যায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যৌথভাবেঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মশাল মিছিল শুরু করে কলাভবন, রাজু ভাস্কর্যসহ পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মশাল মিছিল শেষে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ। সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।
সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের মানুষ যে আকাঙ্খা ধারণ করে বর্তমান সরকার গঠন করেছিল সরকার প্রতি মুহূর্তে সেই আকাঙ্খাকে পদদলিত করছে। ৩৬ দিনের এই গণঅভ্যুত্থানে নারী ও পুরুষ শিক্ষার্থীসহ সকল নাগরিক রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে যে অনন্য লড়াই রচনা করেছিল ৫ আগস্টের পর থেকেই সেই নারীদের উপর নেমে আসছে ভয়াবহ নিপীড়ন ও অপমানের নানা ঘটনা। প্রতিদিন লোমহর্ষক ঘটনা মানুষের সামনে হাজির হচ্ছে। যেন ধর্ষণ ও গণধর্ষণের মহোৎসব চলছে দেশে। দেশের কোথাও নিরাপত্তা নেই। নিজের বাড়ি থেকে শুরু করে কর্মক্ষেত্র, গণপরিবহন, রাস্তা- ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান কোথাও নারীসহ দেশের কোন মানুষই নিরাপদে পথ চলতে পারছে না। সমান গতিতে চলছে ছিনতাই, ডাকাতি, খুন ও রাহাজানিসহ মব সন্ত্রাস। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতো অবনতি ঘটেছে যা নজিরবিহীন। স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত স্বৈরাচারী আওয়ামীলীগের উপর দোষ চাপিয়ে নিজের দায়িত্ব সারতে চাচ্ছেন। আবার কখনও পূর্বের শাসকদের সুরে বলতে শুনছি 'সব সময়ই এই রকম ছোট খাট ঘটনা ঘটে আসছে'। এহেন দায়িত্বহীন বক্তব্য জাতিকে আরও হতবাক করেছে। পূর্বের স্বৈরাচারী ব্যবস্থার উদাহরণ দিয়েই আজকে গণঅভ্যুত্থান এর সরকার যদি বলেন এই রকম তো আগেও ঘটেছে সেটা ভয়ানক অন্যায়। এ অবস্থার পরিবর্তন করার লক্ষ নিয়েই দুই হাজারের অধিক ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়েছে। ফলে একই বয়ান শোনার জন্য আপনাদের ঐ পদে বসানো হয় নি। নেতৃবৃন্দ দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে সকল ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি ও মব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান একইসাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সকল ব্যর্থতার দায়ে অপসারণের দাবি করেন৷ অন্যথায় আগামীদিনে বৃহত্তর গণপ্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments