স্টাফ রিপার্টার: কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু-এর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই বলে দাবি করেছেন তার আইনজীবীরা।
বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন বেঞ্চে এই দাবি উপস্থাপন করা হয়। মামলার ষষ্ঠ দিনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী যুক্তিতর্ক তুলে ধরেন।
আদালতে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে কথিত গণ-অভ্যুত্থানের সময় তার মক্কেল সংসদ সদস্য ছিলেন না এবং কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ নেই। এমনকি মামলার সাক্ষীদের জবানবন্দিতেও উল্লেখ রয়েছে যে, ঘটনার সময় ইনু কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না।
তিনি আরও দাবি করেন, প্রসিকিউশনের পক্ষ থেকে মাত্র একজন সাক্ষী ইনুর নির্দেশে হত্যার অভিযোগ তুলেছেন। তবে সেই সাক্ষী কখন, কোথায় বা কীভাবে নির্দেশ দেওয়া হয়েছিল— সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
এদিকে, আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আরও সময় চাইলে আদালত তা মঞ্জুর করে। পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করা হয়েছে।
মামলায় প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদার, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। মামলার যুক্তিতর্ক এখনো চলমান রয়েছে।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments