ডেস্ক রিপোর্ট: কদিন আগেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে তারা সদ্য সমাপ্ত আসরের ট্রফি এখনও বুঝে পায়নি। এসিসির সভাপতি মহসিন নাকভি একইসঙ্গে পাকিস্তানের মন্ত্রী এবং পিসিবি সভাপতি হওয়ায় তার হাত থেকে ট্রফি না নেওয়ার ব্যাপারে একাট্টা ছিল ভারত। নাকভিও নিজের অবস্থানে অনড় থেকে ট্রফি বুঝিয়ে দেয়নি।
এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে খবর, এশিয়া কাপ ফাইনালের পর দীর্ঘদিন কেটে গেলেও ভারতীয় দলকে ট্রফি দিতে উদ্যোগী না হওয়ায় এসিসি চেয়ারম্যানকে তার পদ থেকে সরাতে উদ্যোগী হচ্ছে ভারত। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী নভেম্বরে রয়েছে এসিসির বৈঠক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই বৈঠকে নাকভির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা।
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তা ...
ডেস্ক রিপোর্ট: আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ তালিকা থেকে পরে ২৬ জনের চূড়ান্ত দল বেছ ...
সব মন্তব্য
No Comments