ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীকাকুন্ডে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধদের দেখতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী। এমন সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনীতিবিদদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেয়া যায় না। জোনায়েদ সাকীর ওপর হামলায় প্রমাণ হয়েছে রাজনীতিতে দুর্বৃত্তায়ণ চলছে। দূর্বৃত্তায়ণের কাছে কখনোই রাজনীতি মাথা নত করতে পারে না। জাতীয় পার্টি সব সময় সন্ত্রাস মুক্ত রাজনীতির পক্ষে।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীরা পার পেলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments