রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন সমাজকর্মী যুবনেতা মো: কামাল হোসেন এর ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় দুই হাজার অসহায় -দরিদ্র পরিবারে ও ৪৫ টি মসজিদের ঈমাম মোয়াজ্জিন এর মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ দান করেছেন।
সোমবার (১৭এপ্রিল) দুপুরে চেয়ারম্যানের নিজ বাড়ি চানপুর গ্রামে এই অর্থ বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চাঁনপুর গ্রামের প্রবীন মোরব্বী এমদাদুল হক তালুকদার, সংরক্ষিত (মহিলা) ইউপি সদস্য আরজা বেগম ও শান্তনা বেগম, সমাজকর্মী মাওলানা হুমায়ূন, ক্বারী আব্দুল কুদ্দুস, মো: আবুল কাশেম, শাহ মো: রায়হান, নিজাম চিশতি, ইমরান হোসেন প্রমুখ।
চাঁনপুর গ্রামের প্রবীন মোরব্বী এমদাদুল হক তালুকদার
বলেন, জামালগঞ্জের চানপুর গ্রামের কৃতী সন্তান কামাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে থেকেই বিগত পাঁচ বছর ধরে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার দিয়ে আসছেন। এটি নিঃসন্দেহ একটি প্রশংসনীয় কাজ। সমাজের বিত্তবানরা যদি কামাল হোসেন এর মত এভাবে এগিয়ে আসতো তাহলে অনেক অসহায় ও হত-দরিদ্র পরিবারের ঈদের আনন্দ উপভোগে সহ আলাদা আনন্দে মেতে উঠতে পারত। বক্তারা বলেন, চেয়ারম্যান কামাল হোসেনকে ভবিষ্যতেও এভাবে মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়ে, সমাজের বিত্তবানদের দরিদ্র ও বঞ্চিত মানুষদের সহযোগিতার মনোভাব নিয়ে পাশে দাঁড়ানোর আহবান জানান।
জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, এটা আমার ব্যাক্তিগত তহবিল থেকে ঈদ উপলক্ষে সামান্য উপহার। আমি নিজেই মা-বাবা হারা এতিম সন্তান। আমি এলাকার প্রবীণদের আমার মা-বাবার মতো মনে করি। তাঁরাও যেন আমাকে তাঁদের সন্তানের মতো মায়া-মমতায় আগলে রাখেন। তিনি সমাজের বিত্তবানদের যে যেখানেই আছেন নিজ নিজ অবস্থান থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের ঈদ উদযাপন কে আনন্দময় করে তোলার আহবান জানান।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments