কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এ কর্মসূচীর আয়োজন করে। জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলা, দুর্যোগ ঝুকি হ্রাস, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করনসহ সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে এতে শতাধিক তরুন ও তরুনীরা অংশগ্রহন করেন। একই সাথে কুয়াকাটা সৈকতকে একটি পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্রে পরিনত করার লÿ্যে দিনব্যাপী ক্যাম্পেইন করা হয়। এসময় পর্যটকদের সচেতন করা এবং সৈকতে পরে থাকা প্লাস্টিক ও পলিথিনজাতিয় ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করেন তারা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কার্যক্রমে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো.হাসনাইন পারভেজ, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস’র কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি চাল বিতরণ সম ...
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
সব মন্তব্য
No Comments