ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ ও রাণীশংকৈল সড়কের ফুটানি টাউন নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৪৭) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ও তার স্ত্রী করিমা আকতার (৩৮)গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহত সাইফুল ইসলাম হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গী পাড়া ইউনিয়নের দামোল গ্রামের মৃত কুসুমউদ্দিনের ছেলে। সাইফুল ইসলাম হরিপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।
গতকাল রবিবার (৩০এপ্রিল) দিবাগত রাত ১২দিকে স্বামী স্ত্রী দুজনেই মোটরসাইকেল যোগে দিনাজপুর থেকে চিকিৎসা শেষে পীরগঞ্জ উপজেলার ফুটানি টাউন এলাকায় পৌচ্ছালে দাড়িয়ে থাকা খড়ি ভর্তি ট্রাকটলির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই সাইফুল ইসলামের মৃত্যু হয়। তার স্ত্রী করিমা আকতার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে প্রথমে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। করিমা আকতার হরিপুর উপজেলার দামোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, শুনেছি কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments