ডেস্ক রিপোর্ট: রক্তমাখা টয়লেট পেপারে মোড়ানো এক নবজাতককে বিমানের ওয়াশরুমের ময়লার ঝুড়িতে পাওয়া গেছে। ইতোমধ্যে সেখান থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় মাদাগাস্কার থেকে আসা ২০ বছরের এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি ফ্লাইটে ওই শিশুর জন্ম দিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি মাদাগাস্কার থেকে আসা এয়ার মরিশাসের বিমানটি স্যার সিউসাগুর রামগোলাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ওই বিমানবন্দরের কর্মকর্তারা রুটিনমাফিক তল্লাশি চালালে এই ঘটনা নজরে আসে।
এরপর কর্মকর্তারা ওই নবজাতককে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সন্দেহভাজন ওই তরুণী প্রাথমিকভাবে অস্বীকার করে যে ছেলে শিশুটির মা তিনি নন। তবে মেডিক্যাল রিপোর্টে ধরা পড়ে তিনি কেবলমাত্র শিশুটিকে জন্ম দিয়েছেন।
হাসপাতালে পুলিশের নজরদারিতে আছেন ওই তরুণী। বর্তমানে ওই তরুণী এবং শিশুটি সুস্থ আছে।
জানা যায়, আটক ওই নারী মাদাগাস্কারের বাসিন্দা দুই বছরের ওয়ার্ক পারমিট নিয়ে মরিশাসে এসেছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং নবজাতককে পরিত্যাগ করার অভিযোগ আনা হবে। -ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments