কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,।। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সাম্প্রতিক ঘটনায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কর্র্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক শহীদুল্লাহ ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী (প্রশাসন) জার্জিস তালুকদার, সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব। তারা ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরের নিখোঁজের পর তাকে খুজে পাওয়াসহ চলমান আন্দোলন প্রসঙ্গ নিয়ে কথা বলেন। মতবিনিময় সভায় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিদ্যুৎ কেন্দ্র কর্র্তৃপক্ষ বলেন, গত ৬ ফেব্রুয়ারি রাতে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর নিখোঁজ হয়। এ ঘটনায় প্লান্টের ৫ কর্মকর্তাসহ স্থানীয় একজনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা করেন অন্তরের বড় ভাই তুষার আল মামুন। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লোন্দা সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা। এ নিয়ে আন্দোলনের অংশে বিসিপিসিএল কর্মকর্তা-কর্মচারীদের পরিবহন গাড়ি ভাংচুরের হুমকি দোয় হয়। কিন্তু ৯ ফেব্রুয়ারী পুলিশ অন্তরকে ঢাকার কামরাঙ্গীর চর এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
এদিকে হুমকির ঘটনায় বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বসবাসরত কর্মকর্তা কর্মচারীদের পরিবার বেশ উদ্বিগ্ন ও অনিরাপদ বোধ করছে। চাইনিজ কর্তৃপক্ষ তাদের কর্মরতদের নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন রয়েছে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধসহ দেশের নিরবিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনে সকল সংস্থাসহ স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন বলে এ মতবিনিময় সভায় উল্লেখ করেন বিদ্যুৎ কেন্দ্র কর্র্তৃপক্ষ।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments