ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ দিনে দুপুরে প্রতিপক্ষ দুর্বৃত্তের হামলায় ফুলতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোল্যা ফারুক হোসেন নিহত হয়েছে। গত বুধবার বেলা সাড়ে ১২ টায় মোল্যা ফারুক হোসেন তার অপর দুই সঙ্গী ইমন হোসেন ও মোঃ বিল্লাল হোসেনকে সাথে নিয়ে মটরসাইকেল যোগে গাড়াখোলা গ্রামে অবস্থিত তার গরুর খামার দেখতে যাওয়ার সময় পথিমধ্যে মধ্যডাঙ্গা এলাকায় পৌছালে পূর্ব থেকে উৎ পেতে থাকা ১০/১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। তারা ফারুক হোসেনকে শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে কুপিয়ে মারাত্মক জখম করে। এছাড়াও মৃত্যু নিশ্চিত করতে বাম পায়ের রগ কেটে দেওয়া হয়। এ সময় আহত ফারুক হোসেনকে ফেলে রেখে তার ব্যবহৃত মটরসাইকেলটিতে আগুন দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে অস্ত্রসহ উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে গোপালগঞ্জ পৌছালে তার মৃত্যু ঘটে। পরে, পুলিশ লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত ফারুক হোসেন পয়গ্রামের মৃত হাসান মোল্যার পুত্র ও ফুলতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময়ের চরমপন্থী নেতা হিসেবে তিনি অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে। তার নামে ৪ টি হত্যা মামলাসহ মোট ১৬ টি মামলা রয়েছে। গতকাল বৃহঃস্পতিবার বিকেল ৩ টায় ময়না তদন্ত শেষে তার লাশ বাড়িতে নেওয়া হয়। আসর বাদ পয়গ্রামের নিজ বাড়ি সংলগ্ন বালির মাঠ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ জেল্লাল হোসেন জানান, থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments