ডেস্ক রিপোর্ট: তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ রবিবার ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উদ্যাপন করা হবে। ইউনেস্কো স্বীকৃত এ দিবসটি প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’ যা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ এ ইউনেস্কোর থিম-‘Ensuring Access to Environmental Information in the Digital Age’এর সাথে মিল রেখে নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে আজ বিকেল তিনটায় ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। তথ্য কমিশনের সচিব নূর মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব মাহবুবা ফারজানা। এছাড়া, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
সব মন্তব্য
No Comments