আরিফা সুলতানা আলিকাঃ শেরপুরের শ্রীবরদীতে স্ত্রী, শাশুড়ি ও চাচাশ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগে মিন্টু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুন) রাতে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পুটল গ্রামে থেকে তাকে আটক করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিন্টু মিয়ার বাড়ি একই উপজেলার তাঁতীহাটি ইউনিয়নের গ্যাড়ামারা গ্রামে। দীর্ঘদিন ধরে মিন্টু মিয়া ও তার স্ত্রী মনিরা বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে কিছুদিন আগে মনিরা বেগম বাবার বাড়িতে চলে যান। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বোরকা পরে কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পটল গ্রামে শ্বশুরবাড়িতে যান মিন্টু। এর কিছুক্ষণ পরেই তিনি শ্বশুর বাড়িতে হামলা চালান।
এ সময় মিন্টু ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী, শাশুড়ি শেফালি বেগম ও চাচাশ্বশুর নূর মোহম্মদ ওরফে মাহমুদ হাজীকে (৭৫) গলা কেটে হত্যা করেন। একই সঙ্গে আরও তিনজনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতেরা হলেন- বাচ্চুনি বেগম, মনু মিয়া ও শাহাদাত হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মনিরা বেগম মারা যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বাকি দুজনের মৃত্যু হয়।
শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী বলেন, ঘটনাস্থলেই মনিরা বেগমের মৃত্যু হয়েছে এবং অন্য দুজন বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এসপি আরও জানান, প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments