ডেস্ক রিপোর্ট: জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে বলে ঘোষণা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার কাশ্মীর সফরে গিয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি। তবে, এখনই নয়, নির্বাচনের পর ফিরতে পারে এই মর্যাদা। খবর এনডিটিভির।
তিন দিনের সফরে শনিবার সকালে জম্মু-কাশ্মীর পৌঁছান অমিত শাহ। ২০১৯ সালের আগস্টে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর এই প্রথম জম্মু-কাশ্মীর সফরে আমিত শাহ। শ্রীনগর বিমানবন্দরে তাকে স্বাগত জানান উপ রাজ্যপাল মনোজ সিনহা।
শ্রীনগর পৌঁছে অমিত শাহ দেখা করতে যান জম্মু-কাশ্মীরের নিহত পুলিশ কর্মকর্তা পারভেজ আহমদের পরিবারের সঙ্গে।
কয়েক দিন আগে জঙ্গিদের হাতে নিহত হন এই পুলিশ কর্মকর্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পারভেজের স্ত্রীর সঙ্গে দেখা করে তাকে চাকরির প্রস্তাব দেন। এসময় অমিত বলেন, এই পুলিশকর্মীর আত্মবলিদান মনে রাখবে গোটা দেশ।
অক্টোবরের শুরু থেকে কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলায় নিহত হয়েছেন ১১ জন সাধারণ নাগরিক। এ সময় হামলা চালানো হয়েছে পরিযায়ী শ্রমিক এবং কাশ্মীরি পণ্ডিতদের উপরও।
এমন আবহে জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন বিশ্লেষকরা।-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments