ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্তাকারী মোস্তফা আসিফ অর্ণবকে মবের চাপে জামিন দেওয়া ও বাদীর ব্যক্তিগত তথ্য জনসম্মুখে প্রকাশ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন রাস্তায় সংঘটিত হেনস্তা ও মোরাল পুলিশিং এর ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। উক্ত ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীর তাৎক্ষণিক প্রতিবাদ ও দায়েরকৃত মামলার প্রেক্ষিতে হেনস্তাকারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ঐ দিন সন্ধ্যা থেকেই হেনস্তাকারীর পক্ষে একটা মব তৈরি করে থানা ঘেরাও করা ও ডিউটিরত পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে বাদীর ব্যক্তিগত তথ্য আদায় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারী শিক্ষার্থীকে ক্রমাগত ধর্ষণ-হত্যার হুমকি প্রদান করার সুযোগ করে দেওয়ার ঘটনা আমরা অবলোকন করেছি। যার পরিপ্রেক্ষিতে বাদী মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। আমরা একই সাথে দেখছি নিপীড়ক মোস্তফাকে চাকরিতে বহাল রাখার প্রক্রিয়াও বিদ্যমান রয়েছে৷
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুহাইল আহমেদ শুভ আজ এক বিবৃতিতে বলেন, 'বিশ্ববিদ্যালয়ের নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। এটি বিচ্ছিন কোনো ঘটনা নয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশেই ক্রমাগত হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি, সাম্প্রদায়িক আক্রমণ এবং যেকোনো বিচারিক প্রক্রিয়াকে নস্যাৎ করে তার বিপরীতে মবের চাপ প্রয়োগের কাছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের নতিস্বীকার করে অন্যায্যতাকে ন্যায্যতা প্রদানের বর্তমান নীতিই হেনস্তাকারীকে এই ধৃষ্টতা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে। প্রতিষ্ঠানকালীন সময় থেকেই এই ভূখণ্ডে নারী শিক্ষার প্রসার, লৈঙ্গিক বিভাজনের অবস্থিত সামাজিক চিন্তার সাথে ক্রমাগত বিরোধ ঘটিয়ে সমঅধিকার ও সমমর্যাদার সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনস্বীকার্য ভূমিকা রয়েছে। সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খোদ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্তৃক শিক্ষার্থীকে হেনস্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার আচরণ আমাদের হতবাক করে দিয়েছে। আমরা অনতিবিলম্বে এই ঘটনার অপরাধী মোস্তফা আসিফ অর্ণবকে চাকরি থেকে বরখাস্ত করে শাস্তির আওতায় নিয়ে আসা এবং শাহবাগ থানায় মব সৃষ্টির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপামর শিক্ষার্থীদের প্রতি নারী নিপীড়নসহ যেকোন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থেকে গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নির্মাণের লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান করছি।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments